রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চুনারুঘাটে প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা বিতরণ

মোঃজামাল হোসেন লিটন : হবিগঞ্জের চুনারুঘাটে প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হল রুমে জেলা প্রশাসক মোহাম্মদ কাম রুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি।

জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মধ্যে প্রদত্ত গৃহ ও সমাজকল্যাণ পরিষদ কতৃক চা শ্রমিকদের মধ্যে প্রদত্ত গৃহের চাবি হস্তান্তর এবং ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন ও কোভিড-১৯ উপলক্ষে ইউডিসি উদ্যোক্তাদের মধ্যে এই প্রণোদনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর ও চুনারুঘাটের উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com