রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

চ্যাম্পিয়ন রংপুরকে হারিয়ে চিটাগংয়ের শুরু

তরফ স্পোর্টস ডেস্ক : বড় রানের আশায় অনেকটাই ছোটো রাখা হলো মাঠের সীমানা। কিন্তু উইকেট মন্থর ও ব্যাটিং বাজে হলে সীমানার আকারে কী যায়-আসে! ছোট্ট আয়োজনে বিপিএলের উদ্বোধন বর্ণিল করার চেষ্টা হলো। কিন্তু উদ্বোধনী ম্যাচে ব্যাটিং হলো বর্ণহীন। ছোটো রানের ম্যাচে অবশ্য লড়াই মন্দ হলো না। তাতে শেষ পর্যন্ত শেষ হাসি চিটাগং ভাইকিংসের।

বিপিএলের ষষ্ঠ আসরের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে ৩ উইকেটে হারিয়েছে চিটাগং ভাইকিংস। মিরপুরে শনিবার ২০ ওভারে ৯৮ রানে গুটিয়ে গিয়েচিল রংপুর, চিটাগং জিতেছে শেষ ওভারের প্রথম বলে।

ফেভারিটদের হারিয়ে চিটাগংয়ের এই জয়ের নায়ক রবি ফ্রাইলিঙ্ক। নতুন বলে তিন উইকেট নিয়ে তিনিই গুঁড়িয়ে দিয়েছিলেন রংপুরের টপ অর্ডার। পরে ফিরে উইকেট নেন আরও একটি। ব্যাটিংয়েও শেষ দিকে ঠাণ্ডা মাথায় দলকে নিয়ে গেছেন জয়ের ঠিকানায়।

সংক্ষিপ্ত স্কোর:

রংপুর রাইডার্স: ২০ ওভারে ৯৮ (মারুফ ১, হেলস ০, মিঠুন ০, রুশো ৭, বোপারা ৪৪, হাওয়েল ৮, ফরহাদ ৩, মাশরাফি ২, সোহাগ ২১, নাজমুল ৪, শফিউল ১*; আবু জায়েদ ৪-০-৩০-২, ফ্রাইলিঙ্ক ৪-০-১৪-৪, খালেদ ৪-০-১৫-১, নাঈম ৪-০-১০-২, সানজামুল ৪-১-২৭-০)।

চিটাগং ভাইকিংস: ১৯.১ ওভারে ১০১/৭ (শাহজাদ ২৭, দেলপোর্ত ৮, আশরাফুল ৩, মুশফিক ২৫, রাজা ৩, মোসাদ্দেক ২, নাঈম ১০, ফ্রাইলিঙ্ক ১২*, সানজামুল ৭*; মাশরাফি ৪-০-২৪-২, সোহাগ ৩-০-১৮-০, শফিউল ২.১-০-১৯-১, নাজমুল ৪-০-১৭-১, হাওয়েল ৪-০-১৩-১, ফরহাদ ২-০-১০-১)।

ফল: চিটাগং ভাইকিংস ৩ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: রবি ফ্রাইলিঙ্ক

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com