বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

তাহিরপুরে ৬ লক্ষাধিক টাকার কয়লা জব্দ করলো বিজিবি

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে চোরাই পথে আনা প্রায় সাত লক্ষ টাকার ভারতীয় কয়লা জব্দ করেছে ২৮-বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সুত্রে জানাগেছে, সীমান্তের লাউরগড় বিওপির নিয়মিত একটি টহল দল গোপন সংবাদের মাধ্যমে শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে তাহিরপুর উপজেলার ৫ নং বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী তীর থেকে ৯শত ৫০ কেজি কয়লা আটক করেছে। যার সিজার মূল্য ১২ হাজার ৩শত৫০ টাকা।

অপরদিকে, চারাগাঁও বিওপির টহল দল উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সমশের বিল হতে একটি স্টীল বডি (নৌকা) সহ ১২ হাজার ৮শত কেজি ভারতীয় কয়লা জব্দ করেছে সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)। আটককৃত নৌকা ও কয়লার আনুমানিক মূল্য ৬ লক্ষ ৬৬ হাজার ৪ শত টাকা।

সুনামগঞ্জ-২৮ ব্যাটলিন (বিজিবি) অধিনায়ক লে-কর্নেল মোঃ মাকদুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com