বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ দীপ্তিতা দাশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান

তাপস মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন: সাঈদ খোকন

তরফ নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক পরিচালিত অবৈধ দোকানদারদের উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা।

আজ শনিবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় হাইকোর্ট এলাকার কদম ফোয়ারার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন।

সাঈদ খোকন বলেন, দক্ষিণ সিটির বর্তমান মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। মেয়র তাপস দায়িত্ব গ্রহণের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করে চলেছেন। কিন্তু তিনি রাঘববোয়ালদের না ধরে চুনোপুঁটি নিয়ে টানাটানি করছেন বলেও জানান তিনি।

অভিযোগ রয়েছে, মূলত সাঈদ খোকনের আমলেই অবৈধভাবে দোকানগুলো বরাদ্দ দেওয়া হয়েছিল। এ ছাড়া মানববন্ধনে বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের নাম উল্লেখ করে আক্রমণাত্মক ভাষায় বিভিন্ন প্লাকার্ড নিয়ে বেশকিছু অল্প বয়স্ক তরুণকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com