বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মজয়ন্তী উদযাপন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার শ্রীমঙ্গলে স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রীশ্রীসার্বজনীন দুর্গাবাড়ী প্রাঙ্গণে বিবেকানন্দ ছাত্র পরিষদ কর্তৃক শিশু কিশোরদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা, “স্বামী বিবেকানন্দ ও যুব সমাজ” শীর্ষক আলোচনা সভা, “জয়তু বিবেকানন্দ” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন ও দুস্থ-অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়।

বুধবার (১২জানুয়ারি) বিকেলে বিবেকানন্দ ছাত্র পরিষদের আয়োজনে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন সেবা সমিতি, হবিগঞ্জ এর অধ্যক্ষ স্বামী বেদময়ানন্দ মহারাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ ইতিহাস ফান্ডের প্রধান সমন্বয়ক ড. মিলটন কুমার দেব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রেবেকা সুলতানা, শ্রীমঙ্গলের বিশিষ্ট লেখক ও গবেষক প্রফেসর নৃপেন্দ্র লাল দাশ, জাগৃতি প্রকাশনীর প্রকাশক ডা. রাজিয়া রহমান এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শ্রীমঙ্গল শাখার সভাপতি সুমন রায়।

আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন যে, অসাম্প্রদায়িক চেতনায় আলোকিত এবং আদর্শবান যুবসমাজ গড়তে স্বামী বিবেকানন্দের ভাবধারা চর্চায় কোন বিকল্প নেই। বক্তারা আরো বলেন যে, বর্তমান সমাজচিত্রের প্রেক্ষাপটে স্বামী বিবেকানন্দের আদর্শ চর্চার গুরুত্ব অপরিসীম।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বিবেকানন্দ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক দিব্য জ্যোতি সেন বলেন যে, ধর্মের উর্ধ্বে এসে সবাইকে এক হয়ে স্বামী বিবেকানন্দের জীবনাদর্শ মেনে যুবসমাজ গড়ার কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবেকানন্দ ছাত্র পরিষদের সভাপতি মনোজ কুমার যাদব। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সাবির্ক সহযোগিতায় ছিলেন মৃদুল কান্তি দাশ, সাগর সেনগুপ্ত সহ বিবেকানন্দ ছাত্র পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com