বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

মিরাজ-সাকিবের ঘূর্ণিতে ধুঁকছে উইন্ডিজ

তরফ নিউজ ডেস্ক: মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। তবে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও ব্যাটিং ব্যর্থতা থেকে বের হতে পারছে না সফরকারীরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৮ ওভারে ৫ উইকেটে ৪২ রান। ব্যাট করছেন জেসন মোহাম্মদ (২*) ও এনক্রুমাহ বোনার (১*)।

এদিন দলীয় ১০ রানের মাথায় প্রথম উইকেট হারায় ক্যারিবীয়রা। মোস্তাফিজুর রহমানের বলে মিরাজের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন ওপেনার সুনিল আমব্রিস (৬)।

এরপর ১৪তম ওভারে এসে জোড়া আঘাত হানেন মিরাজ। ওভারের প্রথম বলেই তুলে নেন জর্ন ওটলির (২৪) উইকেট। আর চতুর্থ বলে বোল্ড করেন তিনে নামা জসুয়া ডি সিলভাকে (৫)।

মিরাজের জোড়া আঘাতের পরই মঞ্চে আবির্ভূত হন সাকিব আল হাসান। আগের ম্যাচে চার উইকেট নেওয়া সাকিব এদিন আন্দ্রে ম্যাকার্থিকে (৩) বোল্ড করে উইকেটের খাতা খোলেন।তার কিছুক্ষণ পরই রান আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন কাইল মেয়ার্স (০)।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com