রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

১৪ দিনের রিমান্ডে সু চি

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাজনৈতিক দল এনএলডির শীর্ষ নেতা অং সান সুচির বিরুদ্ধে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে দেশটির একটি আদালত। এদিকে মিয়ানমারের পুলিশ সু চির বিরুদ্ধে আদালতে একাধিক অভিযোগ দায়ের করেছে। খবর এএফপির।

বিবিসি জানিয়েছে, পুলিশের নথিতে বলা হয়েছে সুচিকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে রাখা হবে।

তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার মধ্যে রয়েছে- আমদানি ও রফতানী আইন ভঙ্গ এবং অবৈধভাবে যোগাযোগ ডিভাইস ব্যবহার। সু চি এখন কোথায় আছেন তা এখনো পরিস্কার নয়। তবে খবরে এসেছে, তাকে রাজধানী নেপিডোতে গৃহবন্দী করে রাখা হয়েছে।

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। করোনাভাইরাস মহামারিতে জমায়েত নিষিদ্ধের আইন ভঙ্গ করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। মিন্টকেও ২ সপ্তাহের রিমান্ডে নেয়া হয়েছে।

গত সোমবার সেনা অভ্যুত্থানের পর এখন পর্যন্ত উইন মিন্ট ও সুচির কোনো খবর পাওয়া যায়নি। নভেম্বরের নির্বাচনে সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এই নির্বাচনে জালিয়াতি হয়েছে এমন অভিযোগ এনে অভ্যুত্থানকে যুক্তিযুক্ত করার চেষ্টা করছে সেনাপ্রধান মিং অঙ্গ হ্ল্যাং এর নেতৃত্বাধীন জান্তা সরকার।

আদালতে সুচির বিরুদ্ধে আনা অভিযোগপত্রে বলা হয়েছে, সু চি যোগাযোগ সরঞ্জাম- ওয়াকি টকি অবৈধভাবে আমদানি ও ব্যবহার করেছেন, যা তার নেপিডোর বাড়িতে পাওয়া গেছে।

নথিতে বলা হয়েছে, আসামীকে জিজ্ঞাসাবাদ করতে ও জিজ্ঞাসাবাদের পর আইনী পরামর্শ চাইতে তাকে রিমান্ডে নেয়া হয়েছে। এছাড়া প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইনের আওতায় অভিযোগ আনা হয়েছে। নির্বাচনী প্রচারণায় মটোরসাইকেলে করে সমর্থকদের সঙ্গে সভা করে আইন ভঙ্গ করেছেন এমন অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

এদিকে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের বিরুদ্ধে কিছু ক্ষেত্রে প্রতিবাদও দেখা যাচ্ছে। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকরা অং সান সু চির মুক্তির দাবিতে বুধবার থেকে কাজ বন্ধ করে দিয়েছেন। সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে তারা কালো ও লাল ব্যাজ ধারণ করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com