রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

স্কোয়াডে তিন পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

তরফ স্পোর্টস ডেস্ক : সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।

সাকিব আল হাসান ও ওপেনার সাদমান ইসলামের ছিটকে যাওয়ায় বাংলাদেশ একাদশে পরিবর্তন এসেছে মোট তিনটি। সাকিবের পরিবর্তে সৌম্য সরকার ও সাদমানের বদলে মোহাম্মদ মিঠুন জায়গা পেয়েছেন একাদশে। মোস্তাফিজুর রহমানকে রাখা হয়নি ঢাকা টেস্টে। একাদশে জায়গা পেয়েছেন আবু জায়েদ রাহী।
অন্যদিকে একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ক্যারিবীয়রা। পেসার কেমার রোচের বদলে আলজারি জোসেফকে একাদশে নিয়েছে দলটি।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও আবু জায়েদ রাহী।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড, শায়েন মোজলে, এনক্রুমাহ বনার, জশুয়া ডি সিলভা, কাইল মেয়ার্স, রাহকিম কর্নওয়াল, জোমেল ওয়ারিক্যান, আলজারি জোসেফ ও শ্যানন গ্যাব্রিয়েল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com