রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

টিকা নিয়েছেন প্রায় ১৬ লাখ

বুধবার সচিবালয়ে টিকা নেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

তরফ নিউজ ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রতিষেধক টিকা নেয়ার ক্ষেত্রে দিন দিন আগ্রহ বাড়ছে জনসাধারণের মধ্যে। গত ১০ দিনে প্রায় ১৬ লাখ মানুষ টিকা নিয়েছেন।

বুধবার টিকা নিয়েছেন দুই লাখ ২৬ হাজার ৭৫৫ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৪৫ হাজার ২০৩ জন আর নারী ৮১ হাজার ৪৪২ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাসের টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ঢাকা মহানগরীতে টিকা নিয়েছেন ৩১ হাজার ৮৭০ জন। তাদের মধ্যে পুরুষ ২০ হাজার ৯৪৬ জন আর নারী ১০ হাজার ৯২৪ জন। ঢাকা মহানগরীতে এখন পর্যন্ত টিকা নিয়েছেন দুই লাখ ১৩ হাজার ৪১৬ জন। তাদের মধ্যে পুরুষ রয়েছেন এক লাখ ৪৩ হাজার ৮২৯ জন, আর নারী টিকা নিয়েছেন ৬৯ হাজার ৫৮৭ জন।

এদিকে সারাদেশে টিকা নেয়াদের মধ্যে ঢাকা বিভাগে ৭০ হাজার ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ৭৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ৪৪ হাজার ৭৮৩ জন, রাজশাহী বিভাগে ২৭ হাজার ১০৮ জন, রংপুর বিভাগে ১৯ হাজার ৭৫৯ জন, খুলনা বিভাগে ২৮ হাজার ৪৩৬ জন, বরিশাল বিভাগে ১৩ হাজার ১৪৬ জন আর সিলেট বিভাগে টিকা নিয়েছেন ১২ হাজার ৭২৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত টিকা গ্রহীতার সংখ্যা ১৫ লাখ ৮৬ হাজার ৩৬৮ জন। এখন পর্যন্ত ৫১০ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে টিকা দিয়ে দেশে টিকাদান কার্যক্রম শুরু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের পর্যবেক্ষণ করার পর ৭ ফেব্রুয়ারি শুরু হয় সারাদেশে গণটিকাদান। বাংলাদেশে দেয়া হচ্ছে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা। প্রত্যেককে এই টিকার দুটি ডোজ দিতে হবে। প্রথম টিকা গ্রহণের আট সপ্তাহ পর দেয়া হবে দ্বিতীয় ডোজ।

শুরুতে টিকার প্রতি জনসাধারণের কিছুটা অনীহা থাকলেও দিন দিন বাড়ছে আগ্রহ। ইতিমধ্যে প্রায় ২৫ লাখ লোক করোনার টিকার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। সারাদেশে নিবন্ধনকারীদের পর্যায়ক্রমে টিকা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com