সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

গয়না বেচতে রাজি না হওয়ায় স্ত্রীর কবজি কর্তন

নিজস্ব প্রতিবেদক: সোনার গয়না বিক্রি করতে রাজি না হওয়ায় স্ত্রীর হাতের কবজি কেটে নেয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

শুক্রবার সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামে ঘটনাটি ঘটে। আহত গৃহবধূ ফাইমা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৩০ বছর বয়সী গৃহবধূ ফাইমা বেগম ওই গ্রামের শামীম মিয়ার স্ত্রী। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ফাইমা বেগম জানান, শামীম মিয়া সোনার গয়না বিক্রির জন্য অনেকদিন ধরে তাকে চাপ দিয়ে আসছিলেন। গয়না বিক্রির সেই টাকা শামীম নিতে চেয়েছিলেন। কিন্তু ফাইমা রাজি না হওয়ায় সকালে তাকে মারধর শুরু করেন। একপর্যায়ে ধারালো দা দিয়ে তার হাতের কবজিতে কোপ দেন শামীম।

মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমকে অভিযোগ দেওয়ার কথা বলা হয়েছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com