রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

শ্রীমঙ্গলে ১০ অসহায় রোগীকে চিকিৎসা সহায়তা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০ জন ঝটিল রোগে আক্রান্ত রোগীকে সরকারি চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৮এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিস কতৃক আয়োজিত সরকারি চিকিৎসা সহায়তা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে সহায়তার চেক তোলে দেন, জাতীয় সংসদের সাবেক চিপ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এসময় উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, আজকে যে সকল অসহায় রোগীদের সরকারি চিকিৎসা সেবা প্রধান করা হচ্ছে, এ ধরনের সরকারি অনুদান প্রধানমন্ত্রীর ইচ্ছায় প্রতিমাসে দেশের প্রতিটি উপজেলায় সরকার দিচ্ছে। আরো যারা ঝটিল অসহায় রোগী আছেন, উপজেলা সমাজসেবা অফিসে আবেদন করুন, সরকারি সহায়তা প্রদান করা হবে। এসময় কিডনী, লিভার সিরোসিস, ক্যান্সার, স্ট্রোকে প্যারারাইজড ও জন্মগত হৃদরোগ,থ্যালসেমিয়ার মতো ঝটির ১০ জন রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ১০ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়।

সমাজসেবা অধিদপ্তর থেকে প্রাপ্ত সরকারি সহায়তা প্রধান অনুষ্টানে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, সমাজসেবা অফিসার মো. সোয়েব হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল রায় প্রমূখরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com