রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

মৌলভীবাজারে অবৈধ বালু তোলার ৮ মেশিন ধ্বংস

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারে বালু ব্যবসায়ীরা ছড়া থেকে অবৈধ ভাবে মেশিন দিয়ে বালু তোলে পরিবেশ বিপর্যয় ডেকে আনছিল। গোপন সংবাদ পেয়ে জেলা প্রশাসন অভিযান চালিয়ে ৮টি বালু তোলার মেশিন ধ্বংস করেছে।

মৌলভীবাজার জেলা প্রশাসন সুত্রে জানা যায়, সোমবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের রাজপাড়া, বাদেআলীশারকুল এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় প্রশাসনের কর্মকর্তা ও র‌্যাব সদস্যদের দেখে অবৈধ বালু কারবারিরা পালিয়ে যায়। বালু তোলার স্থানে ৮টি মেশিন পেয়ে প্রশাসন মেশিনগুলি আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে।

মৌলভীবাজার জেলা প্রশাসক অবৈধ বালু ব্যবসায়ীদের উদ্যেশ্যে বলেন, প্রশাসন এসব পরিবেশ ধ্বংসকারী বালু ব্যবসায়দের কোন রকম ছাড় দেবে না। পূণরায় যদি কেউ এমন কাজে লিপ্ত হয়, তাঁদের বিরোদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে র‌্যাব-৯ শ্রীমঙ্গলের একটি টিম প্রশাসনকে সহযোগিতা করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com