রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

লাউয়াছড়া বনের আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে লাগা আগুন নেভানো হয়েছে। বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে কমলগঞ্জ ফায়ার সার্ভিস।

শনিবার দুপুর ১২ টার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের এনজিও  সংস্থা হিড বাংলাদেশ অফিসের পিছনের দিকে বনে আগুন লাগে । খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভানোর কাজে লেগে যায়। বিকেল ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিস কর্মীরা।  তবে বনের ভেতরে পানির গাড়ি ঢুকানোর রাস্থা না থাকায় আগুন নেভাতে এতো দেরিহ য় বলে জানান, কমলগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. নুরুল ইসলাম।

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, অগ্নিকান্ডের ঘটনায় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কি কারণে আগুন লাগল তা তদন্ত করে দেখছে বন বিভাগ। তিনি বলেন, ইতিমধ্যেই বনের প্রায় এক থেকে দেড় কিলোমিটার বন পুড়ে গেছে। কমিটিতে রয়েছেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য কর্মকর্তা মীর্জা মেহেদী সরওয়ার ও বন মামলা পরিচালক জুলহাস উদ্দিন। তাদের দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com