রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বিএনপি: এমপি ফয়সল বাহুবলে চালকের হাত-মুখ বেঁধে কাভার্ডভ্যান ছিনতাই, গ্রেপ্তার ৪ দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, মাঠে ৩৪ প্লাটুন বিজিবি বাহুবলে প্রভাবশালীদের দখল থেকে আড়াই একর সরকারি বনভূমি উদ্ধার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি জেলা পরিষদের পুকুর দখল, এক মাসের কারাদণ্ড চা বাগানে পূজার আনন্দ, শ্রমিকদের পাশে এমপি ফয়সল চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল

মেয়েদের স্কুল-কলেজে না পড়ানোর ওয়াদা করালেন আল্লামা শফি

তরফ নিউজ ডেস্ক : মেয়েদেরকে স্কুল-কলেজে না পড়াতে এবং পড়ালেও সর্বোচ্চ ক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়ানোর জন্য ওয়াদা নিলেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফি।

শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের আল জমিআতুল আহলিয়া দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ওয়াজ (বক্তব্য) করার সময় উপস্থিত লোকজনকে এই ওয়াদা করান তিনি।

এ সময় মাহফিলে উপস্থিত ১৫ হাজারের অধিক ধর্মপ্রাণ মুসলমানগণ হাত তুলে ওয়াদা করেন। ওয়াজের একটি অডিও রেকর্ড মানবজমিনের কাছে সুরক্ষিত আছে।

শাহ আহমদ শফি বক্তব্যে বলেন, আপনাদের মেয়েদের স্কুল-কলেজে দেবেন না। ক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়াতে পারবেন। আর বেশি যদি পড়ান…, পত্র-পত্রিকায় তো দেখতেছেন। মেয়েকে ক্লাস এইট, নাইন, টেন, এমএ, বিএ পর্যন্ত পড়ালে ওই মেয়ে কিছুদিন পর আপনার মেয়ে থাকবে না। বেশি পড়ালে আপনার মেয়েকে টানাটানি করে অন্য পুরুষ নিয়ে যাবে।

এ ওয়াজটা মনে রাখবেন। তাই আপনারা আমার সাথে ওয়াদা করেন। আপনার মেয়েকে স্কুল-কলেজে পড়াবেন না।

এ সময় উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানগণ হাত তুলে ওয়াদা করেন। এছাড়া তিনি পুরুষদের সুন্নত মোতাবেক দাড়ি রাখা, নামাজ পড়া ও মেয়েদের পর্দা করানোর বিষয়ে উপস্থিত সবার কাছ থেকে হাত উঠিয়ে প্রতিশ্রুতি নেন। পরে দোয়া পরিচালনার মাধ্যমে তিনি বক্তব্য শেষ করেন।

সূত্র: মানবজমিন

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com