রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

প্রতি বছর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ২ মার্চ

তরফ নিউজ ডেস্ক : সবশেষ হালনাগাদের পর এখন থেকে প্রতি বছর ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। বিধিমালা সংশোধন করে বিষয়টি পাকাপোক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

২ মার্চ জাতীয় ভোটার দিবস। মোট তিনবার দিবসটি পালন হয়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রাখতেই আগের বিধানে সংশোধন আনে সংস্থাটি।

ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খান বলেন, এ জন্যই এবার ইউপি ভোট দেরিতে শুরু করতে হয়েছিল, যদিও সেই প্রক্রিয়া করোনার কারণে স্থগিত করা হয়েছে।

আগে হালনাগাদের পর ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হতো ২ জানুয়ারি। সে খসড়ার ওপর আনিত দাবি, আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত তালিকা প্রকাশ হতো ৩১ জানুয়ারি। কিন্তু সম্প্রতি ভােটার তালিকা আইন, ২০০৯ (২০০৯ সনের ৬ নং আইন) এর ধারা ১৬ এ ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ভােটার তালিকা বিধিমালা, ২০১২ এর ওপর সংশোধন এনেছে। ফলে, খসড়া ২ জানু্য়ারি প্রকাশ হলেও চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২ মার্চ।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের ভোটার দিবসে প্রচুর মানুষ ভোটার হয়। তাই এদেশেও ভোটার দিবস উদযাপনের উদ্যোগ নেন কেএম নূরুল হুদার কমিশন। সরকার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে ২ মার্চকে ‌‘গ’ ক্যাটাগরির জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেয়।

ভোটার দিবসে ১৮ বছর বয়স্ক নাগরিকদের ভোটার হওয়ার জন্য নানা উৎসাহমূলক কর্মসূচি পালন করে থাকে। এছাড়া এদিন নতুন ভোটারদের হাতে স্মার্টকার্ডও তুলে দেয় ইসি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com