রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

কোপা আমেরিকা: ব্রাজিল সরকারের কাছে তথ্য চায় আদালত

তরফ স্পোর্টস ডেস্ক : ব্রাজিল সরকার কোপা আমেরিকা আয়োজনের ব্যাপারে সবুজ সঙ্কেত দেওয়ার পরই প্রশ্ন তুলল বিরোধী দল। তাদের আবেদনের প্রেক্ষিতে ব্রাজিল সরকারের কাছে কোপা আমেরিকার আয়োজন নিয়ে তথ্য চেয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের এক বিচারক। এজন্য পাঁচ দিনের সময়ও বেঁধে দিয়েছেন তিনি।

কলম্বিয়া ও আর্জেন্টিনা থেকে সরিয়ে কোপা আমেরিকার আয়োজক হিসেবে ব্রাজিলের নাম সোমবার ঘোষণা করে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন (কনমেবল)। পরদিন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো জানান, তার মন্ত্রিসভা ও সরকার টুর্নামেন্টটি আয়োজনে সম্মত হয়েছে।

কিন্তু ব্রাজিলের করোনাভাইরাস পরিস্থিতির কারণে কোপা আমেরিকার আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধ দল ওয়ার্কাস পার্টি। তাদের আবেদনের প্রেক্ষিতে দেশের করোনাভাইরাস পরিস্থিতি, জনস্বাস্থ্যের ঝুঁকি এসব বিবেচনায় নিয়ে বোলসোনারোর সরকারের কাছে তথ্য চেয়েছেন বিচারক রিকার্দো লেভানদোভস্কি। ফলে কোপা আমেরিকার ভবিষ্যৎ পড়ে গেছে অনিশ্চয়তার মধ্যে।

কোপা আমেরিকার ১০৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দুই দেশের যৌথ আয়োজনে হওয়ার কথা ছিল এবারের আসর। কিন্তু কলম্বিয়ায় সরকারবিরোধী আন্দোলন চলায় গত ২০ মে সেখান থেকে টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার কথা জানায় কনমেবল। পরে আর্জেন্টিনা চেয়েছিল এককভাবে আয়োজন করতে। কিন্তু দেশটির করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় সেখানেও আসর না হওয়ার কথা গত রোববার জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com