শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

কমলগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মার্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জে ডুবায় জমাট পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল গ্রামের দিমজুর জব্বার মিয়ার কন্যা শিশু মীম আক্তার ( ৬ ) ও শ্যালক শিশু শুভ আহমেদ ( ৮ )।

রোববার (২৭ জুন) সকালে মাছ ধরা দেখতে গিয়ে বাড়ির একটি ডুবায় জমাট বাধাঁ পানিতে পড়ে মারা যায়।

এলাকাবাসী সুত্রে জানা যায়, কান্দিগাঁও জিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুরের মাছ ধরতে সেচ পাম্প লাগিয়ে পানি নিষ্কাশন করছিলেন জব্বার মিয়া। এ সময় সেচের পানি একটি ডুবায় জমা হতে থাকে। পরিবারের সবার অগোচরে মামা ভাগনী মাছ ধরা দেখতে গিয়ে ডুবার পানিতে পড়ে যায় শিশু দুটি। পরে স্থানীয়রা দেখে প্রথমে শিশু মীমকে উদ্ধার করে আদমপুরস্থ স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে মীমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে অন্য শিশুটি পানিতে ভেসে উঠলে উদ্ধার করে ক্লিনিে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন।

এ খবরে শিশু মীমের পিতা অসুস্থ হয়ে পড়েন। তাকে কমলগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। কমলগঞ্জ থানার থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com