বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

শ্রীমঙ্গলে জনসচেতনতায় পুলিশের মোটর শোভাযাত্রা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জনগণের মাঝে করোনাভাইরাসের পরিস্থিতি মোকাবেলায় সচেতনতা গড়ে তোলার লক্ষে পুলিশের মোটর শোভাযাত্রা অনুষ্টিত হয়েছে।

রোববার (৪ জুলাই) করোনাভাইরাস মোকাবেলায় লকডাউন ও কঠোর বিধি-নিষেধের চতুর্থ দিন বিকেলে এ শোভাযাত্রা বের করা হয়।

মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও সহকারী পুলিশ সুপার শহিদুল হক মুন্সীর নেতৃত্বে মোটর শোভাযাত্রায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ূন কবির, পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন সহ সকল অফিসাররা অংশ নেন।

শোভাযাত্রাটি শ্রীমঙ্গল থানা কম্পাউন্ড থেকে বের হয়ে শহর ও শহরতলির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পুলিশের ব্যবহৃত গাড়ি ও মোটরসাইকেল নিয়ে পুলিশ সদস্যরা শোভাযাত্রায় অংশ নেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com