বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে করোনায় এক ব্যবসায়ীর মৃত্যু

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মামুনুর রশীদ (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টায় মুমূর্ষু অবস্থায় তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

মামুনুর রশীদ উপজেলার সদর ইউনিয়নের দশকাহনিয়া গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। সর্বমোট আক্রান্ত হয়েছেন ২৮০ জন। তন্মধ্যে সুস্থ হয়েছে ২৩২ এবং হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধিন আছেন ৪৫ জন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শনিবার (২৪ জুলাই) মামুনুর রশীদের জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে এসে করোনা পরীক্ষা করান। এতে তার শরীরে করোনা শনাক্ত হলে চিকিৎসকদের পরামর্শে নিজ বাড়িতে আইসলোশনে যান। রবিবার সকালে মামুনুর রশীদের শ্বাসকষ্ট সহ অন্যান্য উপসর্গ বেড়ে গেলে হাসপাতালে নিয়ে আসা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ জানান, মামনুর রশীদ করোনায় আক্রান্ত অবস্থায় নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। রবিবার সকালে তাকে হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে করোনায় আক্রান্ত ব্যক্তির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com