রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক: প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলল বাংলাদেশ-অস্ট্রেলিয়া। সিরিজেই টানা তিন ম্যাচ জিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের সিরিজ জয়। এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোন ফরম্যাটে টাইগারদের প্রথম সিরিজ জয়। ঐতিহাসিক এই জয়ে আনন্দে ভাসছে বাংলাদেশ।

১০ রানে এই জয়ের মাধ্যমে টানা তিন জেতার রেকর্ড করল মাহমুদউল্লাহরা। এদিন বৃষ্টির কারণে দেড় ঘন্টার বেশি সময় পরে শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাট নেয় বাংলাদেশ। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর কারণে খুব বড় সংগ্রহ করতে পারেননি স্বাগতিক বাংলাদেশ। ৫ ম্যাচের সিরিজে ২ ম্যাচ বাকি থাকতেই নিজেদের করতে ১২৭ রানের সংগ্রহ পেল বাংলাদেশ। সিরিজ বাঁচাতে ওয়েড-মার্শদের দরকার ১২৮ রান।

টার্গেটে খেলতে নেমে ভালো শুরু পায়নি সফরকারীরা। সিরিজের প্রথম দুই ম্যাচে তিনে ব্যাট করে সফল হননি অজি অধিনায়ক ম্যাথু ওয়েড। বাধ্য হয়ে ফিরে এলেন নিজের পছন্দের জায়গা ওপেনে। তবে আজও পারলেন না ওয়েড। মাত্র ১ রানে শরিফুলকে নাসুমের বলে ক্যাচ দেন তিনি।

পরে অবশ্য সাকিবের বলে মার্শকে আউট দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউতে বেঁচে যান অন্যতম সেরা ফর্মে থাকা এই অজি ব্যাটার। দলে সুযোগ পাওয়া ম্যাকডারমট নিয়ে ৬৩ রানের জুটি গড়ে জয়ের পথে এগোন তিনি। তবে ৩২ রানে সাকিবের শিকার হন ম্যাকডারমট। ম্যাকডারমট অবশ্য আরো আগেই ফিরতে পারতেন। ব্যাক্তিগত ৩২ রানে মোস্তাফিজের বলে সহজ ক্যাচ ফেলেন শরিফুল। পরে শরিফুলের বলে ২ রানেই ফিরেন মোয়েসেস হেনরিকস।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com