মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বকশীগঞ্জে ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে গণটিকা কার্যক্রম শুরু

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর): জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ইউনিয়ন পর্যায়ে শনিবার গণটিকা দেওয়া কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় বকশীগঞ্জ উপজেলার ৭ টি ইউনিয়নে শনিবার সকাল থেকে টিকা দেওয়া শুরু হয়।

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিটি ইউনিয়নে মোট ৬০০ জনকে টিকা দেওয়া হয়। ৭ টি ইউনিয়নে মোট চার হাজার ২০০ জনকে প্রথম দিনে টিকা দেওয়া হয়।

টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট, আরএমও ডা. নাজিম শাহরিয়ার, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী জানান, সরকারের দেওয়া নির্দেশনা মোতাবেক প্রতিটি ইউনিয়নে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তাদের কাযক্রমে সহযোগিতা করছেন।
গণটিকা কার্যক্রমের প্রথম দিনে মানুষের মধ্যে টিকা গ্রহণ করতে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com