রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

শ্রীমঙ্গল বধ্যভুমি একাত্তরকে দৃষ্টি নন্দন করতে বৃক্ষ রোপণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধের স্মৃতিবিজড়িত বধ্যভুমি একাত্তর কে দৃষ্টি নন্দন করে তোলতে বৃক্ষরোপন করা হয়েছে। শনিবার সকালে শ্রীমঙ্গল সাধুবাবার তলি বধ্যভুমি একাত্তর প্রাঙ্গনে মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক বিকুল চক্রবর্তীর উদ্যোগে আয়োজিত এ বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কুমুদ রঞ্জন দেব, মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুণ, অধ্যাপক অবিনাশ আচার্য্য, আবৃতিকার দেবাশীষ চৌধুরী রাজা, শ্রীমঙ্গল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার ও বিকুল চক্রবর্তী। এ সময় অতিথিরা বধ্যভুমিতে দৃষ্টি নন্দন চেরি ফুলের গাছ রোপন করেন।

বিকুল চক্রবর্তী জানান, এখন গাছ লাগানোর উত্তম মৌসুম। মানুষকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে মূলত এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com