রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ইউপি সদস্যের বিরুদ্ধে ৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, দুদকের তদন্ত

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ : নবীগঞ্জে ইউপি মেম্বার ফজলু মিয়ার বিরুদ্ধে ক্ষমতার অব্যবহার, সরকারী জায়গা দখলসহ বিভিন্ন অভিযোগে ৫ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে হবিগঞ্জ দুর্ণীতি দমন কমিশনে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে বিষয়টি তদন্ত করছে দুদক।

জেলার নবীগঞ্জ উপজেলার কাকুয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ছাদিক মিয়া গত ৩১ ডিসেম্বর অভিযোগে উল্লেখ্য করেন, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার ফজলু মিয়া নির্বাচনের পূর্বে ৪শতক জায়গার উপর বসতঘর ছাড়া কিছুই ছিল না। কিন্তু ইউপি মেম্বার হওয়ার পর বর্তমানে তিনি ৫ কোটি টাকার মালিক। ২০১৭-১৮ অর্থ বছরে একটি ব্রীজ নির্মানের জন্য ৭ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়। কিন্তু তিনি ক্ষমতা দেখিয়ে নিজের বাড়ির সামনে কালভার্ট নির্মান করে মাত্র দেড় লাখ টাকা খরচ করে বাকী টাকা আত্মসাত করেন।

এছাড়া ফজলু মিয়া বিবিয়ানা গ্যাসফিল্ডের বিদেশী কর্মকর্তাদের জিম্মি করে দুর্নীতির মাধ্যমে সরকারী জায়গা দখল, সরকারী জায়গা পুকুর নির্মান, সরকারী বরাদ্ধ নিজের নামে টাকা আত্মসাত করে সরকারী জায়গা দখল করে প্লট আকারে বিক্রি করে লাখ লাখ টাকার মালিক হয়েছেন। এছাড়া তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এলাকায় ভয়ভীতি সৃষ্টি করে ত্রাসের রাজত্ব কায়েম করছেন।

এছাড়া করিমপুর মৌজায় ১৫শত জায়গা দখল করে মার্কেট নির্মাণ করে জুয়ার আসর বসিয়ে লাখ লাখ টাকা আয় করছেন। অভিযোগে আরো উল্লেখ্য করা হয় , ফজলু মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ সব অভিযোগের বিষয়ে সুষ্ঠতদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আহ্বান জানানো হয়।

এ ধরনের অভিযোগ পেয়ে ইতিমধ্যে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হবিগঞ্জ দুদক অফিসের কর্মকর্তারা।

এ বিষয়ে হবিগঞ্জ দুর্ণীতি দমন কমিশনার উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান জানান, অভিযোগের বিষয়ে ইতিমধ্যে সরেজমিনে তদন্ত করা হয়েছে। অভিযোগের তথ্য যাচাই-বাচাই করা হচ্ছে। অতি দ্রুত সময়ের মধ্যেই প্রতিবেদন দাখিল করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com