মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বকশীগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী। শুক্রবার রাতে বকশীগঞ্জ পৌর শহরের সীমারপাড়া এলাকায় ওই শিক্ষার্থীর বাল্য বিবাহ বন্ধ করা হয়।

জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মাদারের চর গ্রামের খোরশেদ আলমের ছেলে হাবিবুল্লাহ মুরাদের সাথে সীমার পাড় গ্রামের এক কৃষকের মেয়ে ও স্থানীয় কোহিনূর আদর্শ দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থীর (১৪) বিয়ের দিন ধার্য্য করা হয়।

শুক্রবার সন্ধ্যায় বিয়ের কাজ সম্পন্ন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিয়ে বাড়িতে হাজির হন ইউএনও মুন মুন জাহান লিজা। ওই শিক্ষার্থীর বয়স ১৮ বছর না হওয়ায় তিনি বাল্য বিবাহটি বন্ধ করে দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com