বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

কমলগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

উদ্ধার হওয়া পৌরাণিক কষ্টি পাথরের মূর্তিটি।

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা : কমলগঞ্জে চা-বাগান এলাকা থেকে একটি পৌরাণিক কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। যার বাজার মূল্য প্রায় চার লাখ টাকা।

শনিবার (১৯ জানুয়ারি) ভোরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরুঞ্জ চা-বাগান থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, ইসলামপুর ইউনিয়নের কুরুঞ্জি গ্রামের জগদীশ রাজধরের বসতঘরে কষ্টিপাথর ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩ কেজি ৮৫০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি জব্দ করে বিজিবি’র কুরমা বিওপি’র সদস্যরা। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে মূর্তি পাচারকারীরা ঘটনাস্থলে মূর্তিটি ফেলে রেখে পালিয়ে যান।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন,  ওই মূর্তিটি পাচারের উদ্দেশে নিয়ে আসা হয়। তবে কোথায় থেকে এটি এসেছে তা জানা যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com