রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে ছাত্রলীগ থেকে জুনাইদকে অব্যাহতি, ভারপ্রাপ্ত সভাপতি দুলাল

বামে- অব্যাহতি প্রাপ্ত সভাপতি জুনাইদ মিয়া ডানে- ভারপ্রাপ্ত সভাপতি'র দায়িত্বপ্রাপ্ত দুলাল মিয়া

নিজস্ব প্রতিনিধি : বাহুবল উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ থেকে জুনাইদ মিয়াকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে তাকে অব্যাহতি দিয়ে সহ-সভাপতি মোঃ দুলাল মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) রাতে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য-এর যৌথ স্বাক্ষরে নির্দেশনা প্রদান করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উলে­খ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, নিজ আবেদনের প্রেক্ষিতে মোঃ জুনাইদ মিয়া (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, বাহুবল উপজেলা শাখা, হবিগঞ্জ)- কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে অব্যাহতি প্রদান করা হলো এবং মোঃ দুলাল মিয়া (সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, বাহুবল উপজেলা শাখা, হবিগঞ্জ)- কে বাংলাদেশ ছাত্রলীগ, বাহুবল উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com