মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জে গউছসহ বিএনপির ৪৮ নেতাকর্মীর জামিন

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার অভিযোগ এনে দায়ের করা মামলায় ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ প্রতীক নিয়ে পরাজিত প্রার্থী জিকে গউছসহ বিএনপির ৪৮ নেতাকর্মী জামিন পেয়েছেন।

রোববার (২০ জানুয়ারি) বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের ৪ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন- অ্যাডভোকেট খন্দকার মাহববুর হোসেন, অ্যাড. মাসুদ রানা, অ্যাড. আমিনুল ইসলাম, অ্যাড. সুফিয়া আক্তার হেলেন, অ্যাড. শামছুল ইসলাম ও অ্যাড. হারুনুর রশিদ।

গত ৩০ ডিসেম্বর ভোটের দিন হবিগঞ্জ শহরের জেকে অ্যান্ড এইচকে হাইস্কুল ভোটকেন্দ্র, যশেরআব্দা এলাকায় সওদাগর কৃষ্ণধন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ও শহরতলীর তেতৈয়া ভোটকেন্দ্রে পুলিশের ওপর হামলা, নির্বাচনী কাজে আইন-শৃঙ্খলা বাহিনীকে বাধা, গাড়ি ভাঙচুর ও মারধরসহ বিভিন্ন অভিযোগে হবিগঞ্জ সদর থানায় ৪টি মামলা দায়ের করা হয়। আওয়ামী লীগের লোকজন বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।

এই ৪টি মামলায় হবিগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত ঐক্যফ্রন্টের প্রার্থী জিকে গউছ, তার ছোট ভাই জিকে গাফফার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক হেলাল, জেলা জাসাসের সাবেক সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, ইউপি মেম্বার ছামিউন বাছিত, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি কুহিনুর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি জহিরুল হক শরীফ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড. ফাতেমা ইয়াসমিন, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দা লাভলি সুলতানা, পৌর মহিলা দলের সভাপতি সুরাইয়া আক্তার রাখি, সদর উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি অলিউর রহমান অলি, জেলা ছাত্রদল নেতা গোলাম মাহবুবু, দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকার স্টাফ রিপোর্টার এনামুল হক সায়েম ও সার্কোলেশন ম্যানেজার শাহজাহান মিয়াসহ ৪৮ নেতাকর্মী রোববার হাইকোর্টে জামিন আবেদন করেন।

বিচারপতি মোহাম্মদ হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ তাদের ৪ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com