মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

বাস ও মিনিবাস-স্ট্যান্ডে ভাড়ার তালিকা টাঙানোর নির্দেশ

তরফ নিউজ ডেস্ক: গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সারাদেশে বাস ও মিনিবাস-স্ট্যান্ডে ভাড়ার তালিকা টাঙানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। যথাযথ কর্তৃপক্ষকে আগামী এক মাসের মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছেন হাইকোর্ট।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মামুনুর রহমান ও খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

২০১৮ সালের সড়ক পরিবহন আইন অনুসারে বিধিমালা প্রণয়ন না করে বাস-মিনিবাসসহ গণপরিবহনের ভাড়া বৃদ্ধি নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবু তালেব ৪ জানুয়ারি ওই রিটটি করেন। আদালতে রিটের পক্ষে আইনজীবী মো. আবু তালেব নিজেই শুনানি করেন, সঙ্গে ছিলেন মোখলেসুর রহমান ও মুসতাসীম তানজীর।

এ ব্যাপারে আইনজীবী মো. আবু তালেব বলেন, ‘বাস থামার প্রতিটি নির্দিষ্ট জায়গায় প্রকাশ্যে ও যাত্রীদের কাছে সহজে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা প্রকাশ ও ইলেকট্রনিক বিলবোর্ডের মাধ্যমে ওই তালিকা প্রদর্শনের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। বাস ও মিনিবাসসহ গণপরিবহনে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নিতেও বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com