রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

লাকসামে বর্ণাঢ্য আয়োজনে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লাকসামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যুগান্তরের ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
যুগান্তরের লাকসাম প্রতিনিধি এম এ মান্নানের পরিচালনায় (৩ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার দুপুরে লাকসাম পৌরশহরে র‌্যালী ও স্থানীয় একটি রেষ্টুরেন্টে আলোচনা সভা এবং কেক কাটার মধ‍্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সাংবাদিক শহিদুল ইসলাম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, কান্দিরপাড় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আব্দুল আজিজ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবু ছায়েদ বাচ্চু, উপজেলা ড্রাগস এন্ড কেমিষ্ট সমিতির সাংগঠনিক সম্পাদক বাবু স্বপন সিংহ, সাংবাদিক মশিউর রহমান সেলিম, তোফায়েল আহাম্মেদ, ফারুক আল শারাহ, নুরুদ্দিন জালাল আজাদ, চন্দন সাহা, দেবব্রত পাল বাপ্পী, মাসুদ পারভেজ রনি, রবিউল হোসেন সবুজ, জাহিদ হোসেন , রিয়াদ ভুঁইয়া, আবদুর রশিদসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com