শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে রাজার বাজার উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী পালন

চুনারুঘাটে পৌরসভার উদ্যোগে কাউন্সিলর মিলনের মৃত্যুবার্ষিকী পালন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিএনজি মালিক সমিতির সাবেক সভাপতি মোঃ কামাল উদ্দিন মিলনের ৫ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার বাদ আছর চুনারুঘাট পৌরসভার উদ্যোগে পৌরসভা কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন – পৌর মেয়র মোঃ সাইফুল আলম রুবেল। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাজী মোঃ আবু ওবায়েদ, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, পৌর কাউন্সিলর মর্তুজ সরদার , কাউন্সিলর ফরিদ মিয়া, কাউন্সিলর মোঃ জালাল মিয়া, কাউন্সিলর মারুফ আহমেদ চৌধুরী, রেজাউল করিম, মোঃ তাহির মিয়া, সিদ্দিকুর রহমান, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মোঃ ছায়েদ মিয়া তালুকদার, আক্কাস আলী মন্ডল, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক ইফতেখারুল আলম রিপনসহ অনেকেই।

আলোচনা সভা শেষে মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কাইয়ুম।

উল্লেখ যে, দুপুর ১২টায় মিলনের মাগফেরাত কামনায় মুড়ারবন্দস্থ হজরত শাহ সৈয়দ সিপাহশালাহর নাছির উদ্দিন (রঃ) মাজারে মিলাদ মাহফিল ও তাবারুক বিতরণ করা হয়। বাদ জোহর তার বাড়িতে মিলাদ মাহফিল ও তাবারুক বিতরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com