রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

লাউয়াছড়া উদ্যানে বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শনিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে শ্রীমঙ্গলে ঝড় বৃষ্টি হয়েছিল। এতে রেললাইনেরর ওপর গাছ হেলে পড়েছিল। সেই গাছের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন ও ৩টি বগি লাইনচ্যুত হয়ে যায়।

স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে এলে রেল লাইনের ওপর হেলে থাকা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বগি লাইনচ্যুত হয়। আপাতত সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

তিনি জানান, কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। বগি উদ্ধারের পর এই রুটে রেল যোগাযোগ শুরু হবে, যা সময় সাপেক্ষ।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় শনিবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস আন্তনগর ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়। প্রাথমিকভাবে জানা গেছে বৃষ্টিতে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় একটি গাছ রেল লাইনের ওপর হেলে থাকে। ওই গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উদয়ন এক্সপ্রেস আন্তনগর ট্রেনের ইঞ্জিন ও ৩ টি বগি লাইনচ্যুত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com