বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

ধান ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে ধান ক্ষেত থেকে বানিয়াচঙ্গের সিএনজি অটোরিকশা চালক মাসুক মিয়া (৩২) মিয়া নামক এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার লামাতাশি ইউনিয়নের রামপুর গ্রামের ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মাসুক মিয়া বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের জিতু মিয়ার ছেলে।

রামপুর গ্রামের মিন্টু রায় বলেন, ‘আমি সকালে ধানের জমিতে সার দিতে গিয়ে মরদেহটি পড়ে থাকতে দেখে বাড়িতে এসে মুরুব্বীদের বিষয়টি জানাই। স্থানীয় মুরুব্বীরা ওয়ার্ড মেম্বাকে বিষয়টি জানালে তিনি থানা পুলিশকে খবর দেন।’

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৫ সেপ্টেম্বর সিএনজি অটোরিকশাসহ মাসুক মিয়াকে কে বা কারা ভাড়ায় নিয়ে আসে। এরপর মাসুক মিয়া আর বাড়ি ফিরেনি। ওইদিন থেকেই তার স্বজনরা তাকে খোজাখুজি শুরু করেন। আজ সকালে বাহুবল উপজেলার রামপুর গ্রামের ধান ক্ষেতে তার মরদেহ মিলল। মরদেহটি পঁচে-গলে দুর্গন্ধ ছড়াচ্ছে দেখে মনে হচ্ছে অন্ততঃ দু’দিন আগে তাকে মেরে মরদেহটি ফেলে রেখে সিএনজি অটোরিকশাটি দুস্কৃতিকারীরা নিয়ে গেছে।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের রিপোর্ট ছাড়া এখন কিছু বলা যাচ্ছে না।’
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার আবুল খয়ের।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com