বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে যৌথ বাহিনীর অভিযানে ৪ অপরাধী গ্রেফতার

বাহুবল প্রতিনিধি : বাহুবলে মডেল থানা পুলিশ ও সেনা বাহিনী যৌথ অপারেশনে ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে ৪ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার (০৩ মার্চ) মধ্যে রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মাদক, সন্ত্রাসী, জুয়া, চোরচালান, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার মধ্যে রাতে বাহুবল মডেল থানা পুলিশের নেতৃত্বে যৌথ বাহিনীসহ অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ৪ জন অপরধীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল- উপজেলার মিরপুর ইউনিয়নের মৃত তোতা মিয়ার পুত্র টেনু মিয়া ও সেলিম মিয়া, টেনু মিয়ার পুত্র শিবলু মিয়া ও লাকড়িপাড়া গ্রামের আমির হোসেনের পুত্র মোঃ জাকারিয়া।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা প্রত্যেকেই এলাকার চিহ্নিত অপরাধী হিসাবে স্বীকৃত। অত্র থানার এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অধিকতর উন্নত করার লক্ষ্যে এই ধরণের অভিযান নিয়মিতই পরিচালান করা হয়। গ্রেতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com