বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

বাহুবলে পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার এজাহার নামীয় আসামী সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাতে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে  উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে ৪০ পিস ইয়াবা সহ ১জন, সিআর মামলার পরোয়ানা ভুক্ত আসামী ১জন ও নিয়মিত মামলার এজহার নামীয় আসামী ১জন সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার হরিতলা গ্রামের রুসুন আলীর ছেলে ফেরদাউস মিয়া (৩৪), চারগাঁও গ্রামের আকবর আলীর ছেলে রাসেল মিয়া (৩৬) ও মুরাগাঁও গ্রামের আকিত উল্লার ছেলে আব্দুল মতিন (৩৭)।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা এলাকার বিভিন্ন অপরাধের সাথে জড়িত। অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com