মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

হবিগঞ্জে ৫১ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত চার দিনে সাতটি পৃথক অভিযানে ভারতীয় গাঁজা, মদ, সিগারেট ও দামী শাড়িসহ মোট ৫১ লাখ ৯৩ হাজার ২৫০ টাকার মাদক ও পণ্য জব্দ করেছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১০ আগস্ট ভোরে মাধবপুরের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে তল্লাশিতে ৪০০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়।

চুনারুঘাটের সাতছড়ি ও বাল্লা বিওপির অভিযানে ২২ কেজি গাঁজা, ৪ বোতল মদ ও বিপুল দামী শাড়ি উদ্ধার হয়। এছাড়া মাধবপুরের তেলিয়াপাড়া ও মনতলা বিওপির অভিযানে সাড়ে ২৪ কেজি গাঁজা ও ১৯ বোতল মদ এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপির অভিযানে ৬ কেজি গাঁজা ও ১টি সাইকেল আটক করা হয়।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি আগস্ট মাসে এখন পর্যন্ত ৫৫ বিজিবির অভিযানে ৩৪ লাখ ৫০ হাজার ৯০০ টাকার ভারতীয় মাদক ও পণ্য জব্দ হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com