মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাট উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল আপত্তিকর ভিডিও ছড়ায় ক্ষোভ, বান্নি পার্ক বন্ধের জোর দাবি বানিয়াচংয়ে নিখোঁজের দুই মাসেও মাদরাসাছাত্রী মীমের সন্ধান মেলেনি চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক বাহুবলে পিকআপ চাপায় পথচারীর মৃত্যু চুনারুঘাট উপজেলা জামায়াতের আমীর ইদ্রিস আলী ও সেক্রেটারি ফুয়াদ হাসান বাহুবল জামায়াতের আমীর সিরাজুল, সেক্রেটারি মিজানুর রহমান বাল্লা সীমান্তে ভারতে পালানোর সময় একাধিক মামলার আসামি আটক হবিগঞ্জ প্রেসক্লাবে নূরুল হক কবিরের মায়ের স্মরণে দোয়া মাহফিল

চুনারুঘাট থানার ওসি ক্লোজড

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর আলমকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। শুক্রবার গভীর রাতে তাকে হবিগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার এমএএন সাজেদুর রহমান।

জানা যায়, ৮ সেপ্টেম্বর চুনারুঘাট থানার ওসি নূর আলমের সরকারি বাসা থেকে প্রায় ৪ লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার ব্যক্তিগত গাড়িচালক ওয়াসিমের বাসায় তল্লাশি চালায় ওসি নেতৃত্বে একদল পুলিশ। বাসা তল্লাশির ঘটনার ৬ মিনিটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

পরে পুলিশের অর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে হবিগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com