মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে আসছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উন্নয়ন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে: এমপি ফয়সল সংরক্ষিত বনে গাছ কাটার সময় আটক ২, কাঠ ও ট্রাক্টর জব্দ বাহুবলে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি চুনারুঘাটে বিশ্ব সূফী সংস্থার আলোচনা সভা, কমিটি গঠন প্রতিকূলতা জয় করে সাফল্যের আলো ছড়াচ্ছে জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ চুনারুঘাট পাইলট বালিকা বিদ্যালয়ে পৌর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা

বাহুবলে আসছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার হবিগঞ্জের বাহুবল উপজেলায় আসছেন। সরকারি তিন দিনের সফরে তিনি আজ ৩ নভেম্বর হবিগঞ্জে পৌঁছাবেন। ৪ নভেম্বর মাধবপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর ৫ নভেম্বর বাহুবলে আসবেন তিনি।

প্রতিমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া এবং বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।

ইউএনও উজ্জ্বল রায় জানান, প্রতিমন্ত্রী বাহুবলে এসে প্রথমে উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। পরে উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন।

সরকারি সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টায় হবিগঞ্জ সার্কিট হাউস থেকে বাহুবলের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রতিমন্ত্রী। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় ও জেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

প্রতিমন্ত্রীর এ সফরকে ঘিরে বাহুবলের প্রাথমিক শিক্ষা কার্যক্রম, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সরকারি ফিডিং কর্মসূচির বাস্তবায়ন নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com