মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে ভূমি বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাহুবলে আসছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উন্নয়ন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে: এমপি ফয়সল সংরক্ষিত বনে গাছ কাটার সময় আটক ২, কাঠ ও ট্রাক্টর জব্দ বাহুবলে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, ডিসির কাছে শ্রমিকদের স্মারকলিপি চুনারুঘাটে বিশ্ব সূফী সংস্থার আলোচনা সভা, কমিটি গঠন প্রতিকূলতা জয় করে সাফল্যের আলো ছড়াচ্ছে জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ চুনারুঘাট পাইলট বালিকা বিদ্যালয়ে পৌর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪

চুনারুঘাটে ভূমি বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: শিক্ষার্থীদের মধ্যে ভূমি ব্যবস্থাপনা ও ভূমি আইন সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাটে ভূমি বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে এ কর্মশালা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার।

কর্মশালায় উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময় শিক্ষার্থীদের ভূমি ব্যবস্থাপনা, ভূমি সংক্রান্ত আইন-কানুন ও প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয়। পাশাপাশি ভূমি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মুক্ত আলোচনায় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন জিজ্ঞাসা তুলে ধরে এবং সেগুলোর সমাধান পায়।

আলোচনা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মেধার স্বাক্ষর রাখা সেরা ১০ জন বিজয়ীর হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের মধ্যে ভূমি ব্যবস্থাপনা ও এ সংক্রান্ত আইন-কানুন সম্পর্কে সচেতনতা বাড়াতে ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের শিক্ষামূলক ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com