রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বানিয়াচংয়ে প্রাইমারি সমাবর্তন ও হিফজ সম্মাননা অনুষ্ঠিত

শেখ জোবায়ের জসিম, বানিয়াচং (হবিগঞ্জ): হবিগঞ্জের বানিয়াচংয়ে দারুন নাশাতের উদ্যোগে প্রাইমারি সমাবর্তন, হিফজ সম্মাননা ও শিক্ষামূলক প্রদর্শনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে দারুন নাশাত প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন ইভেন্ট, শিক্ষামূলক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দারুন নাশাতের পরিচালক মাওলানা আব্দুল হালিম নোমানী আল-আজহারির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইকবাল হোসাইন।

দারুন নাশাতের প্রধান শিক্ষক মু. ইয়াহইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মাসুদুল হাসান, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের হবিগঞ্জ জেলা সভাপতি মাহমুদ মিয়া এবং চুনারুঘাট দারুন নাশাত ইসলামিক স্কুলের পরিচালক মাওলানা আবিদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসাইন বলেন, প্রাথমিক পর্যায়ে এমন সমাবর্তন অনুষ্ঠান এবারই প্রথম দেখলেন। আয়োজনটি অত্যন্ত চমৎকার হয়েছে। এ কৃতিত্ব দারুন নাশাতের। আগামীর বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে অভিভাবকদের আরও বেশি গুরুত্ব দিতে হবে। সন্তানদের লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ের ৪০ জন শিক্ষার্থী এবং হিফজ সম্পন্নকারী ৯ জন বালক ও ২ জন বালিকাকে ক্রেস্ট ও পুরস্কার দিয়ে সম্মাননা জানানো হয়।

এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com