বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে অবিরাম ভাঙছে পাহাড়-টিলা, নেই টেকসই প্রতিরোধ ব্যবস্থা মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা : বানিয়াচং উপজেলায় মসজিদের চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উমর আলী চৌধুরী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পইলারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উমর আলী ওই গ্রামের মৃত জজ মিয়া চৌধুরীর ছেলে।

বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শৈলেন চাকমা বলেন, দুপুরের দিকে মসজিদের চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে সন্ধ্যায় উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে উমর আলী চৌধুরী নিহত হন।

তবে এলাকাটি প্রত্যন্ত অঞ্চল হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে সময় লেগেছে। এছাড়া তাৎক্ষণিকভাবে প্রতিপক্ষকে শনাক্ত করা যায়নি বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

স্থানীয় একটি সূত্র জানায়, উমর আলী চৌধুরী মক্রমপুর ইউনিয়নের সাবেক সদস্য। বর্তমান ইউপি সদস্য হারিছ মিয়ার লোকদের সঙ্গে তার বিরোধ ছিল। ওই বিরোধকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তির নাকে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com