বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন

বাহুবলের শচীঅঙ্গন ধামে ৫ দিনব্যাপী মহোৎসব শুরু শনিবার, উদ্বোধন করবেন মন্ত্রী মাহবুব আলী

নিজস্ব প্রতিবেদক : শ্রীচৈতন্য মহাপ্রভুর মামারবাড়ি বাহুবলের পূর্ব জয়পুরস্থ ঐতিহাসিক ‘শচীঅঙ্গন ধাম’-এ ৩৮তম বার্ষিক মহোৎসব আগামী শনিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে। জমকালো আয়োজনে ৫ দিনব্যাপী এ উৎসব চলবে আগামী ২০ ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত।

উৎসবকে ঘিরে শচীঅঙ্গনকে সাজানো হয়েছে বাহারী সাজে। উৎসবে থাকছে আলোচনা সভা, লীলা কীর্তন, গীতা কীর্তন, পদাবলী কীর্তন, ধর্মীয় আলোচনা, সংগীতানুষ্ঠান, শীতবস্ত্র বিতরণ, মহাপ্রসাদ বিতরণ ও বসন্ত উৎসবসহ নানা আয়োজন।

১৬ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৫টায় উৎসবের উদ্বোধন করবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী।

এছাড়াও উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারী গিরিশ চন্দ্র পূজারা ও সিলেট রেঞ্জের এডিশনাল ডি.আই.জি জয়দেব কুমার ভদ্রসহ গুনীজনরা।

জানা যায়, উৎসবের সমাপনী দিন বুধবার (২০ ফেব্রুয়ারি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল করিব মুরাদ। ওই দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘বসন্ত উৎসব’।

এতে সঙ্গীত পরিবেশন করবেন ভারতের কলকাতা থেকে আগত স্বনামধন্য শিল্পীরা।

এ ব্যাপারে উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্য জানান, সকল প্রস্তুতি প্রায় শেষের পথে। তিনি উৎসবটি সফল করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার সকল শ্রেণী-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com