রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

হৃত্বিককে কাকু ডাকলেন কঙ্গনার বোন

ফাইল ছবি

বলিউডের আলোচিত জুটি হৃত্বিক রোশন ও কঙ্গনা রানাওয়াতের মন কষাকষি যেন থামছেই না। সুযোগ পেলেই কাদা ছুড়ছেন একে অন্যের প্রতি। সম্প্রতি এ বাকযুদ্ধে নতুন করে যোগ দিলেন কঙ্গনার বোন রাঙ্গোলি।

হৃত্বিক অভিযোগ করে বলেছেন, কঙ্গনা তার ওপর গোপনে নজরদারি করেন এবং তাকে যৌন উত্তেজক এসএমএসও পাঠিয়েছেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কঙ্গনা কিছু না বললেও বেজায় চটেছেন কঙ্গনার বোন রাঙ্গোলি।

রাঙ্গোলি জানান, হৃত্বিক যখন প্রথম ছবি মুক্তি দেন কঙ্গনা তখন স্কুলপড়ুয়া মেয়ে। তাই এমন একজন বুড়ো কাকুর প্রতি গোপনে নজরদারির কোনো প্রয়োজন নেই কঙ্গনার।

শুধু তাই নয়, রাঙ্গোলি সুযোগ পেয়ে হৃত্বিককে একটা উপদেশও দিয়েছেন। তিনি বলেন, এবার একটু নিজের স্ত্রী-সন্তানদের প্রতি নজর দিন। তাদের নিয়ে পরিকল্পনা করুন। দীর্ঘদিন ধরে চলা এ বিতর্কে সবাই বুঝতে পেরেছেন কে প্রকৃত অপরাধী; তাই এ নিয়ে পড়ে থাকা বোকামি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com