বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১৯ হাজার টাকা অর্থদণ্ড ভারতে প্রবেশের চেষ্টাকালে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল

সিলেটে মোকাব্বির খান লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক : সিলেটে এক অনুষ্ঠানে গিয়ে লাঞ্ছিত হলেন গণফোরামের এমপি মোকাব্বির খান। বৃহস্পতিবার তিনি সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিএনপিও মহিলা দলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। তাকে সেখানে দেখে তারা বেঈমান বেঈমান বলে চিৎকার করতে থাকেন। বিএনপি নেতাকর্মীরা উচ্চস্বরে তাকে অনুষ্ঠান স্থল থেকে বের করে দিতে আয়োজকদের প্রতি আহবান জানান। এক পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে মোকাব্বির খান বেরিয়ে যান। এসময় মহিলা দলের কর্মীরা তার পিছন পিছন বেঈমান বেঈমান বলে চিৎকার করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট জেলা পরিষদে বেলা ১১টায় আইডিয়া নামের একটি এনজিও সংস্থার উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইনসহ বিশিষ্ট রাজনীতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান চলাকালে হঠাৎ গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান উপস্থিত হন। উপস্থিত বিএনপি নেতারা তখন আইডিয়া কর্তৃপক্ষকে ডেকে আনেন এবং মোকাব্বির খানকে অনুষ্ঠান থেকে বের করে দেয়ার অনুরোধ জানান। এ অনুরোধে এক মিনিট বক্তব্য দেয়ার পর মোকাব্বির খান বের হয়ে যান। এ ব্যাপারে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, কোনো বেঈমানের সঙ্গে আমরা অতিথি হতে পারি না। বেঈমানের কোনো ধর্ম নেই, সমাজ নেই। তাই মোকাব্বির খানকে অনুষ্ঠান থেকে বের করে দেয়া হয়েছে। স্থানীয় বিএনপির সমর্থন দিয়ে সিলেট- আসন থেকে গণফোরামের প্রতীক ঊদীয়মান সূর্য প্রতীকে বিজয়ী হন মোকাব্বির খান। বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন প্রত্যাখ্যান করায় বিজয়ী প্রার্থীরা শপথ নেবেন না বলে সিদ্ধান্ত থাকলেও এমপি হিসেবে শপথ নিয়েছেন গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাবিবর খান। দল ও জোটের সিদ্ধান্ত অমান্য করায় সুলতান মনসুরকে বহিষ্কার করেছে গণফোরাম। তবে মোকাব্বির খানের বিষয়ে এখনও কোন ব্যবস্থা নেয়নি দলটি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com