রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

নয়াপল্টনে সংঘর্ষ-অগ্নিসংযোগে তিন মামলা, গ্রেফতার ৬৫

তরফ নিউজ ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা এবং গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকাল পর্যন্ত ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পল্টন মডেল থানা সূত্রে জানা গেছে।

বুধবার (১৪ নভেম্বর) রাতে রাজধানীর পল্টন মডেল থানা পুলিশ বাদী হয়ে মামলা তিনটি দায়ের করেন। পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন এসব নিশ্চিত করেছেন।

পল্টন থানা সূত্র জানায়, মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ দলটির অন্যান্য শীর্ষ নেতাকে আসামি করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালুসহ এসব মামলায় এ পর্যন্ত ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে এসময় টিয়ারশেল, রাবার বুলেট ও লাঠিচার্জ করে পুলিশ। এক পর্যায়ে ঘটনাস্থলে থাকা পুলিশের দু’টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।

সূত্র: বাংলা নিউজ

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com