সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

সবাইকে বিচারের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

তরফ নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,যারা বোরখা পরে নুসরাতের শরীরে আগুন লাগিয়ে হত্যা করেছে,তারা কেউ ছাড় পাবে না। তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। আজ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলির বৈঠকে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন,আগুনে পুড়িয়ে ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাতকে হত্যার নিন্দা জানানোর ভাষা নেই। আমরা মেয়েটিকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু দুঃখজনক মেয়েটি আমাদের ছেড়ে চলে গেল। তাকে হত্যা করা হয়েছে বোরখা পরে হাত মুখ ঢেকে। ওকে আগুন দেয়া হয়েছে।

এরা কেউই ছাড়া পাবে না । বৈঠকে উপদেষ্টা পরিষদ সদস্যদের মধ্যে উপস্থিত আছেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, এইচ টি ইমাম, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সৈয়দ রেজাউর রহমান, ইঞ্জিনিযার খন্দকার মোশাররফ হোসেন, প্রফেসর আব্দুল খালেদ,প্রফেসর হামিদা বানু, মুকুল বোস, অ্যাম্বাসেডর জমির,মশিউর রহমান,মহীউদ্দিন খান আলমগীরসহ অন্যরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com