সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ফেঞ্চুগঞ্জে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ফেঞ্চুগঞ্জে কালবৈশাখী ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে পুরো উপজেলায় বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে।

রোববার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে আধাঘন্টা স্থায়ী এই ঝড়ে এসব ক্ষয়ক্ষতি সাধিত হয়।

জানা যায়, রোববার সকালে হঠাৎ অন্ধকার করেই প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হয়। এতে উপজেলাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য কাঁচা বাড়িঘর ভেঙ্গে পড়েছে। ভেঙ্গে পড়েছে অসংখ্য গাছপালা, দোকানপাট, পোল্ট্রি খামার, কাঁচা ও আধাপাকা ঘর। লণ্ডভণ্ড হয়ে গেছে গাছপালা। ফসলের ব্যাপক ক্ষতি হয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান জানান, তাৎক্ষণিকভাবে ফসলের ক্ষতির পরিমাণ জানা যায়নি। আমাদের লোকজন মাঠে গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাবেন।

এদিকে ফেঞ্চুগঞ্জ উপজেলায় বিদ্যুতের বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানান বিদ্যুৎ বিভাগের এজিএম মহিউদ্দিন। তিনি বলেন, এ পর্যন্ত পাঁচটি খুঁটি ও বিভিন্ন জায়গায় তার ছিঁড়ে গেছে। সব জায়গায় লোক পাঠানো সম্ভব হয়নি বলে বিদ্যুৎ ব্যবস্থা সচল করতে কিছুটা বিলম্ব হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com