বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

নবীগঞ্জে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে :  নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী চাদ উদ্দিন (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতাকৃত চাদ উদ্দিন ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামের মৃত ইছমত উল্লার পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত চাদ উদ্দিন এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী। সে দীর্ঘ দিন যাবত এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছে। গতকাল শনিবার সকালে ইনাতগঞ্জ ফাড়ির এসআই এমরান হোসেন, এ এসআই রুবেল হোসেন, এ এসআই অনিক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে তাকে বান্দের বাজার এলাকা থেকে গ্রেফতার করেন। এ সময় তার শরীর  তল্লাশি করে ১৫ পিছ যৌন উত্তেজক ট্যাবলেট ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত চাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  আইনে  নবীগঞ্জ থানায়  মামলা দায়ের করেছে। ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com