রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

গুজরাটে বহুতল ভবনে আগুন, ১৮ শিক্ষার্থীর মৃত্যু

তরফ আন্তর্জাতিক ডেস্ক : ভারতের  গুজরাট রাজ্যের সুরাটে একটি কোচিং সেন্টারে আগুন লেগে ১৮ জন ছাত্রের মৃত্যু হয়েছে। অনেক ছাত্র আতঙ্কে উপর থেকে ঝাঁপ দেবার দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জানা গেছে, সুরাটের সারতানা এলাকার তক্ষশীলা মার্কেট কমপ্লেক্সের তিনতলায় একটি কোচিং সেন্টার রয়েছে। আজ বিকেলের দিকে সেখানে আগুন লাগে বলে জানায় সংবাদ সংস্থা পিটিআই।  তিন তলা ও  চারতলাতে আগুন ছড়িয়ে পড়েছে। আতঙ্কে ওই বহুতলের উপর থেকে ঝাঁপ দেয় কোচিং সেন্টারের অনেক ছাত্র। ঘটনার পরই গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি গোটা বিষয়টি নিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। আগুনে মৃত ছাত্রদের পরিবারকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন। সুরাটের এই আগুনের ঘটনা নিয়ে টুইট করে ক্ষতিগ্রস্ত ছাত্রদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগুনের আতঙ্কে ঝাঁপ দেওয়ার ওই ঘটনা ক্যামেরা বন্দি করেন ওই মার্কেট কমপ্লেক্সের নীচে থাকা লোকজন।।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com