রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

‘বাংলাদেশই আমাদের প্রথম মনোবল ভেঙে দেয়’

তরফ স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার শুরুটা হয় স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে পরাজয় দিয়ে। কিন্তু প্রোটিয়া অধিনায়ক মনে করেন, ইংল্যান্ড নয় বাংলাদেশই তাদের প্রথম ধাক্কাটা দিয়েছে যা থেকে আর বের হওয়া সম্ভব হয়নি।

এরই মধ্যে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে বাদ পড়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ৮ ম্যাচ খেলে মাত্র দুটিতে জয় পেয়েছে দলটি। শুক্রবার (২৯ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে ৯ উইকেটের দুর্দান্ত জয় তুলে নেওয়ার পর সংবাদ সম্মেলনে নিজের মনের হতাশা প্রকাশ করেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

ওয়ানডে র‌্যাংকিংয়ে ৩ নম্বর দলটি যে এমন বাজে পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়বে তা কোনো বিশ্লেষকই ধারণা করেননি। তবে এমন বাজে পারফরম্যান্সের জন্য বাংলাদেশকেই দুষছেন ডু প্লেসিস।

হতাশা প্রকাশ করে ডু প্লেসিস বলেন, ‘আসলে বাংলাদেশই আমাদের প্রথম ধাক্কাটা দেয়। ইংল্যান্ডও আমাদের জন্য সেদিন বেশ ভালো ছিলো। বাংলাদেশ আমাদের প্রথম মনোবলে ভেঙে দেয় এবং সে অবস্থায়ই আমাদের পরের ম্যাচ খেলতে হয়। প্রথম সপ্তাহ আমাদের পেছনে ফেলে দেয়। কিন্তু আমরা কোনো কিছুকে অজুহাত হিসেবে দাঁড় করাতে পারিনা।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব আল হাসান-মুশফিকুর রহিমের দাপটে ২১ রানের জয় পায় বাংলাদেশ। একদিকে যেমন বাংলাদেশের জয়জয়কার ওঠে অন্য দিকে বেশ সমালোচনায় পড়তে হয় দক্ষিণ আফ্রিকাকে। সে ম্যাচের হারের ধাক্কাই আর কাটিয়ে উঠতে পারেনি দলটি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com