মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

কেন্দ্রীয় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের সদস্য হলেন বানিয়াচংয়ের সঞ্জয়

রায়হান ইউ সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) থেকে : সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্টীর সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্টার প্রত্যয়ে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহযোগী সংগঠন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হয়েছেন বানিয়াচংয়ের সঞ্জয় ভট্টাচার্য্য।

গত ১৭ জুন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক তাপস কুমার কুন্ডু, ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক আকাশ চৌধুরী,যুগ্ম আহবায়ক শিপন বাড়াইক ও সদস্য সচিব হিরা কুমার কুন্ডুর সুপারিশক্রমে ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউর ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদে সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশ গুপ্ত। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে ত্বরান্বিত করতে হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার সমন্বয়ক হিসেবে কাজ করার অনুমতিও প্রদান করেন তিনি।

হবিগঞ্জ থেকে এই প্রথম বানিয়াচংয়ের সঞ্জয় কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন।

সঞ্জয় ভট্টাচার্য্য বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত জাতুকর্ণ পাড়া মহল্লার আদর্শ শিক্ষক ঊমা প্রসন্ন ভট্টাচার্য্যরে ৩য় পুত্র ও বানিয়াচং বানিয়াচং উপজেলা পরিষদ পূজা উদযাপন পরিষদ বাদল ভট্টাচার্য্যরে ভাতিজা। এর আগে সঞ্জয় ভট্টাচার্য্য হবিগঞ্জ জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ছাত্রনেতা সঞ্জয় ভট্টাচার্য্য বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে দায়িত্ব পালনে সকলের দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com